পটুয়াখালীতে গ্রিনফোর্স বাংলাদেশ এর জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান সামাজিক অবক্ষয়, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে এসব প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গ্রিনফোর্স বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপিকা শিরীন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এম. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. মোজাম্মেল হোসেন খান।
সভায় সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে সামাজিক অবক্ষয়, দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি এসব সামাজিক সমস্যা প্রতিরোধে ব্যক্তি, সমাজ ও সংগঠনের দায়িত্ব এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও বক্তব্য দেন মো. আনিচুর রহমান, মোর্শেদা ইয়াসমিন, ফেরদৌসী হেপী, রুবেল হোসেন মাহমুদ, জাহিদুল ইসলাম, নন্দিতা পাল, সাবরিনা শাহনাজ হাওয়াসহ অন্যান্য সদস্যরা। বক্তারা তাঁদের নিজ নিজ অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে একটি সচেতন, দায়িত্বশীল ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।
সভায় গ্রিনফোর্স বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার নির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুমা রাণী দে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলহাজ্ব ফিরোজ আহমেদ।
ফিরোজ আহমেদ, পটুয়াখালী: 












