০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির পৃথক অভিযান: শাড়ি সহ ১২ লাখ টাকারও বেশি ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

  • আঃ জলিল, যশোর:
  • আপডেট সময়: ০৭:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিস, কম্বল, চাদর, জিরা, কিসমিশ, ফুচকা ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব চোরাচালান পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ৭৪টি শাড়ি, ২টি থ্রিপিস, ৬টি কম্বল, ১৪টি চাদর, ৪ কেজি জিরা, ৩৪ প্যাকেট ফুচকা, ৯ কেজি কিসমিশ এবং ৮৯৮টি বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৭ হাজার ৫০০ টাকা।

পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জব্দ করা চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag:
জনপ্রিয়

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা, শহীদ হাদিস পার্কের দেয়ালে ‘যুবলীগ’ লেখা নিয়ে রহস্য ও নানা প্রশ্ন

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির পৃথক অভিযান: শাড়ি সহ ১২ লাখ টাকারও বেশি ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

আপডেট সময়: ০৭:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬