০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: সচেতনতা বৃদ্ধি ও সময়মতো রোগ শনাক্তকরণের আহ্বান বক্তাদের

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের উদ্যোগে হাসপাতালের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. তারেক সুলতান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. রিহাব ইনাম, ডায়াবেটিক সমিতি হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ মো. মোশাররফ হোসেন এবং সমিতির আজীবন সদস্য জাকির হোসেন উকিল।

গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সমিতির আজীবন সদস্য ডা. অসিত মল্লিক, ডা. আরিফুর রহমান, আব্দুল মান্নান, আল-আমীন চৌধুরী, সাইফুল ইসলাম, আলীউজ্জামান মিন্টু, ফারজানা ইসলাম তন্বীসহ আরও অনেকে।

সভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলাম।

বক্তারা বলেন, পরিবর্তনশীল জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের অনিয়ম এবং শারীরিক পরিশ্রমের অভাবে দেশে ডায়াবেটিসের ঝুঁকি ক্রমেই বাড়ছে। সচেতনতার অভাব ও অসচেতন জীবনযাপন এ রোগের বিস্তারে ভূমিকা রাখছে। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি।

ডায়াবেটিসকে একটি নীরব ঘাতক হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, সময়মতো রোগ শনাক্ত করা, সুষম ও পরিমিত খাদ্য গ্রহণ, নিয়মিত শারীরিক ব্যায়াম ও হাঁটাচলা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ জন্য রোগের লক্ষণ দেখা দেওয়ার অপেক্ষা না করে প্রয়োজন অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।

তাঁরা আরও বলেন, বিশেষ করে ৩৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি ডায়াবেটিস সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং রোগীদের যথাযথ চিকিৎসা ও পরামর্শ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এ ধরনের সচেতনতামূলক আলোচনা সভা সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag:
জনপ্রিয়

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা, শহীদ হাদিস পার্কের দেয়ালে ‘যুবলীগ’ লেখা নিয়ে রহস্য ও নানা প্রশ্ন

গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: সচেতনতা বৃদ্ধি ও সময়মতো রোগ শনাক্তকরণের আহ্বান বক্তাদের

আপডেট সময়: ০৬:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬