০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান: ২০ গ্রাম গাঁজাসহ ২০ বছর বয়সী যুবক আটক, মামলা দায়ের

পটুয়াখালীর দুমকীতে পুলিশের বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মো. তাওহীদ তালুকদার (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে সাতানী-আঠারোগাছিয়া সড়কের মাথায় সুজন জোমাদ্দারের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুমকি থানার এএসআই (নিরস্ত্র) মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন তাওহীদ তালুকদারকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।

আটক তাওহীদ তালুকদার আঠারোগাছিয়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. নজরুল ইসলাম তালুকদারের ছেলে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দুমকি থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০৯ এবং তারিখ ১১ নভেম্বর ২০২৬।

Tag:
জনপ্রিয়

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, পেট্রোল ও পটকাসদৃশ বস্তুসহ যুবক আটক

দুমকিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান: ২০ গ্রাম গাঁজাসহ ২০ বছর বয়সী যুবক আটক, মামলা দায়ের

আপডেট সময়: ০৫:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬