১০:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর গলাচিপায় দোকানে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৭ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলারাম এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) সোহান আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল বোয়ালিয়া থেকে পানপট্টি লঞ্চঘাটগামী পাকা সড়কের পাশে তুলারাম এলাকায় মো. সাইফুল সিকদারের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় দোকান থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় দোকানটির মালিক মো. সাইফুল সিকদার (২৮) ও তাঁর স্ত্রী মোসা. হালিমা বেগমকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় ৯ নভেম্বর গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী একটি মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২০।

গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ০৬:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬