১০:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনা পুলিশ লাইন্সের সামনে থাকা বিআরটিসি বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা বড় ধরনের ক্ষয়ক্ষতির

বরগুনা জেলা পুলিশ লাইন্সের সামনে সড়কে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিআরটিসির বাসটি বরগুনা পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্কিং করে রাখা ছিল। রোববার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যেই বাসে আগুন জ্বলতে দেখতে পান পুলিশ লাইন্সে অবস্থানরত পুলিশ সদস্যরা।

পরে পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেন। তাদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় বাসটির কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় কারা জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

পুলিশ লাইন্সের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের সড়কে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর গলাচিপায় দোকানে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৭ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বরগুনা পুলিশ লাইন্সের সামনে থাকা বিআরটিসি বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা বড় ধরনের ক্ষয়ক্ষতির

আপডেট সময়: ১২:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬