১০:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার মিয়াপাড়ায় দুর্বৃত্তদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত, জনবহুল এলাকায় আতঙ্ক

খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মশিউর রহমান (৫৯) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত। তিনি মোজাম্মেল হকের ছেলে।

আহত মশিউর রহমানের ভাষ্য অনুযায়ী, রবিবার সন্ধ্যায় মেয়ের জন্য খাবার কিনতে তিনি মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে সেখানে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে লক্ষ্যভ্রষ্ট গুলিটি তাঁর বাম পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, কারা এবং কী উদ্দেশ্যে গুলি ছুড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

জনবহুল এলাকায় এমন গুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। কী কারণে এবং কাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর গলাচিপায় দোকানে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৭ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

খুলনার মিয়াপাড়ায় দুর্বৃত্তদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত, জনবহুল এলাকায় আতঙ্ক

আপডেট সময়: ০৮:১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬