০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন, মানব পাচার প্রতিরোধ ও জলসীমার নিরাপত্তায় গুরুত্ব

বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং মানব পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

গত ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পটুয়াখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশিক্ষণ ঘাঁটি বিসিজি বেইস অগ্রযাত্রায় আয়োজিত এ প্রশিক্ষণে পাঁচটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নদী ও উপকূলীয় জলসীমায় কার্যকর অভিযান পরিচালনার সক্ষমতা উন্নয়ন এবং মানব পাচার প্রতিরোধে প্রয়োজনীয় জ্ঞান ও কৌশল অর্জন। একই সঙ্গে বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক সহযোগিতা, আধুনিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ বাহিনীর পেশাগত দক্ষতা ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষতা ও পেশাদারত্ব বৃদ্ধির পাশাপাশি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এর ফলে নদী ও উপকূলীয় জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ আরও কার্যকর হবে।

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ আয়োজনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা জোরদার, মানব পাচার প্রতিরোধ এবং আন্তদেশীয় অপরাধ দমনে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

Tag:
জনপ্রিয়

সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমেই হতাশ পটুয়াখালীর জেলেরা, প্রথম দিনেই জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

বাংলাদেশ কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন, মানব পাচার প্রতিরোধ ও জলসীমার নিরাপত্তায় গুরুত্ব

আপডেট সময়: ০৮:০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬