০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে পটুয়াখালীর দশমিনায় ১০০ গ্রাম গাঁ/জা/সহ এক যুবক গ্রে/প্তার, আগেও রয়েছে দুইটি মা/মলা

পটুয়াখালীর দশমিনায় ১০০ গ্রাম গাঁজাসহ মো. ফয়সাল মৃধা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ফয়সালের বিরুদ্ধে এর আগে আরও দুটি মামলা রয়েছে।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে উপজেলার নিজাবাদ গোপালদী এলাকার গয়নাগাটা-নয়া ভাঙলি পাকা সড়কের দক্ষিণ পাশে একটি মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করেন দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে ফয়সাল মৃধার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার ফয়সাল মৃধা উপজেলার নিজাবাদ গোপালদী এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার ইসমাইল মৃধার ছেলে।

দশমিনা থানা পুলিশ জানায়, ফয়সাল মৃধার বিরুদ্ধে এর আগে দুটি মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীতে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন আইন-২৬ বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

পুলিশের অভিযানে পটুয়াখালীর দশমিনায় ১০০ গ্রাম গাঁ/জা/সহ এক যুবক গ্রে/প্তার, আগেও রয়েছে দুইটি মা/মলা

আপডেট সময়: ০৭:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬