০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তরিকুল ইসলাম ছিলেন ত্যাগ, সংগ্রাম ও আদর্শের প্রতীক, দলের দুঃসময়ে আস্থার ঠিকানা: যশোরে রুহুল কবির রিজভী

  • আঃ জলিল, যশোর:
  • আপডেট সময়: ১১:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায় পর্যন্ত দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বিএনপির প্রয়াত নেতা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। তিনি ছিলেন একজন আদর্শবান, দূরদর্শী ও ধ্রুপদি রাজনৈতিক ব্যক্তিত্ব। দলের সংকটময় সময়ে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২০ নভেম্বর) যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ছাত্রজীবন থেকেই নানা সংগ্রাম ও ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে তরিকুল ইসলাম নিজেকে গড়ে তুলেছিলেন। মওলানা ভাসানীর শিষ্য হিসেবে পরিচিত এই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। আমৃত্যু গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

রিজভী বলেন, দলের সংকটময় সময়ে তরিকুল ইসলাম ছিলেন আস্থার প্রতীক। দলের শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত সবার কাছে তিনি ছিলেন বিশ্বস্ত নেতা। রাজনৈতিকভাবে তাঁকে দমিয়ে রাখতে তাঁর বাড়িতে একাধিকবার বোমা হামলা চালানো হয়েছিল।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, দেশের মানুষ একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে ভিন্নমত দমন করা বিএনপির আদর্শ নয়। দেশে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, গণতন্ত্রবিরোধী শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছে। প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এসব শক্তির অনুসারীরা সক্রিয় রয়েছে বলেও দাবি করেন তিনি। এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী।

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেও স্মরণসভায় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সভা শেষে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তরিকুল ইসলামের সহধর্মিণী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং তাঁর কনিষ্ঠপুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

Tag:
জনপ্রিয়

বৈরী আবহাওয়ায়ও উৎসবমুখর ভোট, পটুয়াখালী বন্ধুজন সমিতির নেতৃত্বে আতিক-ইউসুফ, সহ-সভাপতি লোকমান

তরিকুল ইসলাম ছিলেন ত্যাগ, সংগ্রাম ও আদর্শের প্রতীক, দলের দুঃসময়ে আস্থার ঠিকানা: যশোরে রুহুল কবির রিজভী

আপডেট সময়: ১১:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬