১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার ইলিশায় পোল্ট্রি ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ

  • ভোলা প্রতিনিধি:
  • আপডেট সময়: ০৮:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে এক পোল্ট্রি ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পীরের দোকান এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মো. মোকছেদ রহমান, যিনি স্থানীয় ‘ইয়ামিন পোল্ট্রি এণ্ড ফিস্ ফিড’-এর মালিক।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ঝামেলার সূত্র ধরে মোকছেদ রহমানের শ্বশুর হারুন ও তার সহযোগীরা হঠাৎ করে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি ক্যাশ বাক্স থেকে নগদ টাকা লুট করে এবং দোকানে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

​ব্যবসায়ী মো. মোকছেদ রহমান অভিযোগ করে বলেন, “আমার শ্বশুর হারুন ছলচাতুরী করে আমার স্ত্রীকে দিয়ে ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এমনকি আমার দুই বছরের কন্যাসন্তান ইকরাকে ফেলে রেখে তারা চলে যায়। এরপর উল্টো আমার বিরুদ্ধে তিনটি সাজানো ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও জানান, পূর্বের মামলাগুলো আদালতে চলমান থাকা অবস্থাতেই আজ আবার পরিকল্পিতভাবে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।

​তবে ভাঙচুর ও লুটপাটের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত শ্বশুর হারুন। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন।

​এই বিষয়ে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বশির আলম জানান, “এ ধরনের কোনো ঘটনার খবর এখনও আমাদের কাছে আসেনি। তবে ভুক্তভোগী পরিবার যদি লিখিত অভিযোগ বা আইনি সহযোগিতা চায়, তবে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

​এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী ব্যবসায়ী প্রশাসনের কাছে সুনির্দিষ্ট বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

সাগরে মিলছে না কাঙ্খিত মাছ, দিশেহারা জেলেরা

ভোলার ইলিশায় পোল্ট্রি ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ

আপডেট সময়: ০৮:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬