১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

“দেশে শিক্ষানীতি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা”–আ.স.ম ফিরোজ

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের গণবিরোধী শিক্ষা নীতির বিরুদ্ধে আন্দোলন করে সফলতা পায়নি ছাত্র শিক্ষকরা। কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তা বাস্তবায়ন করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার দেশ ও জনগনের পরিপন্থী কোন কাজ করেনা। প্রধানমন্ত্রী জনগণের কথা ভাবেন বলেই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সোমবার বেলা ১১টায় পটুয়াখালীর বাউফল উপজেলার ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি এ কথা বলেন। গভর্নিং বডির সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ মো. আবু জাফর, সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুন্ড, দশমিনা উপজেলা ডা. ডলি আকবর, মহিলা কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মো. আলাউদ্দিন ও সাংবাদিক অহিদুজ্জামান ডিউক। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান প্রমূখ।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

“দেশে শিক্ষানীতি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা”–আ.স.ম ফিরোজ

আপডেট সময়: ০১:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩