০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বিধবা নারীর ঝুলন্ত ম*রদে*হ উদ্ধার

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে পিয়ারা বেগম (৫৫) নামের এক বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর শৌলা গ্রামের নিজ বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের মাতুব্বর বাড়ির মৃত হাসেম মাতুব্বরের মেয়ে পিয়ারা বেগম। কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে বাবার বাড়িতে একাই থাকেন তিনি। তার ২ ছেলে ও ১ মেয়ে সবাই পরিবার নিয়ে পৃথক স্থানে বসবাস করেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাকে ডাক দিয়ে সাড়া না পেয়ে ঘরের দরজার ফাঁকা দিয়ে ভেতরে ঝুলন্ত অবস্থায় পিয়ারা বেগমের লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।

বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, “পিয়ারা বেগমের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।”

Tag:

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে বিধবা নারীর ঝুলন্ত ম*রদে*হ উদ্ধার

আপডেট সময়: ০৯:২৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫