বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সমিতি পরিচালিত বন্ধুজন আইডিয়াল ক্যাডেট মাদরাসা অ্যান্ড স্কুলের মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ।
শপথ গ্রহণ করেন সমিতির নবনির্বাচিত সভাপতি মো. আতিকুর রহমান রিপন হাওলাদার, সহ-সভাপতি লোকমান হাকিম, সাধারণ সম্পাদক খোন্দকার ইউসুফ আলী এবং ছয়জন কার্যনির্বাহী সদস্য মো. ইলিয়াস হোসেন, মো. দেলোয়ার হোসেন গাজী, জামাল মোল্লা, মোহাম্মদ খোকন তালুকদার, মো. ফিরোজ খান ও মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. ফিরোজ আলম এবং মোহাম্মদ নাজমুল হাসান।
অনুষ্ঠানে সমিতির সাবেক নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন মো. মাসুদুর রহমান, মো. হাবিবুর রহমান, গাজী আ. খালেক, মো. নাসির উদ্দিন পান্না গাজী, মো. নুরু মোল্লা ও আবুল খায়ের বাবুল। এ ছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উপস্থাপক ও সাবেক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সিরাজ, হাজী আক্কেল কলেজের অধ্যাপক রাশিদুল ইসলাম রাশেদসহ সমিতির কয়েক শতাধিক সদস্য।
শপথ গ্রহণকারী নবনির্বাচিত নেতৃবৃন্দকে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানান বন্ধুজন আইডিয়াল ক্যাডেট মাদরাসা অ্যান্ড স্কুলের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সার্বিক উন্নতি, সমৃদ্ধি এবং নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ফয়জুল্লাহ।
নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সমিতির কার্যক্রমে নতুন গতির সঞ্চার এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
জালাল আহমেদ: 











