০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়ায়ও উৎসবমুখর ভোট, পটুয়াখালী বন্ধুজন সমিতির নেতৃত্বে আতিক-ইউসুফ, সহ-সভাপতি লোকমান

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১১:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মো. আতিকুর রহমান রিপন হাওলাদার এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন লোকমান হাকিম। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খোন্দকার ইউসুফ আলী।

শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমিতির ভোটার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাঁদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির দাবি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালীর অন্যতম বৃহৎ এ সমবায় প্রতিষ্ঠানটির নির্বাচন অনুষ্ঠিত হয় শহরের টাউন কালিকাপুর নতুন বাঁধঘাট এলাকায় অবস্থিত সমিতির কার্যালয়ে।

নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে মো. আতিকুর রহমান রিপন হাওলাদার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের জিয়াউর হাকিম বাবু আকন পেয়েছেন ৩৯৪ ভোট।

সহ-সভাপতি পদে তালাচাবি প্রতীকে লোকমান হাকিম ৭৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইসাইকেল প্রতীকের মো. মিলন মিয়া পেয়েছেন ৫৬৬ ভোট।

এদিকে, সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় খোন্দকার ইউসুফ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সমিতির ব্যবস্থাপনা কমিটির ছয়টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন—হাতি প্রতীকে মো. ইলিয়াস হোসেন ৮৩৫ ভোট, মোরগ প্রতীকে মো. দেলোয়ার হোসেন গাজী ৭৫০ ভোট, মাছ প্রতীকে মো. জামাল মোল্লা ৭৪৭ ভোট, মই প্রতীকে মোহাম্মদ খোকন তালুকদার ৭১৮ ভোট, বালতি প্রতীকে মো. ফিরোজ খান ৬৭৬ ভোট এবং ফুটবল প্রতীকে মো. রফিকুল ইসলাম খোকন ৬৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, সমিতির মোট ১ হাজার ৮১৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৬০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সভাপতি পদে ১৪টি, সহসভাপতি পদে ২৫টি এবং সদস্য পদে ৪৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. ফিরোজ আলম ও মোহাম্মদ নাজমুল হাসান।

নির্বাচনকে কেন্দ্র করে সমিতির ভোটার সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বৈরী আবহাওয়ার মধ্যেও বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি নির্বাচনে তাঁদের অংশগ্রহণ ও আগ্রহের প্রতিফলন ঘটিয়েছে।

Tag:
জনপ্রিয়

বৈরী আবহাওয়ায়ও উৎসবমুখর ভোট, পটুয়াখালী বন্ধুজন সমিতির নেতৃত্বে আতিক-ইউসুফ, সহ-সভাপতি লোকমান

বৈরী আবহাওয়ায়ও উৎসবমুখর ভোট, পটুয়াখালী বন্ধুজন সমিতির নেতৃত্বে আতিক-ইউসুফ, সহ-সভাপতি লোকমান

আপডেট সময়: ১১:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬