০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুমান তালুকদার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন এম. এ. বারী সড়কে আশাবাদী সবুজবাগ জামে মসজিদ শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন হিসেবে রুমান তালুকদারকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার রুমান তালুকদার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা গাবতলা মোড় এলাকার ভাজা ওলার গলির বাসিন্দা। তার পিতার নাম মৃত নুর মোহাম্মদ তালুকদার এবং মাতার নাম রুনু বেগম।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাডাঙ্গা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে মহানগর গোয়েন্দা পুলিশের এ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।

Tag:
জনপ্রিয়

বৈরী আবহাওয়ায়ও উৎসবমুখর ভোট, পটুয়াখালী বন্ধুজন সমিতির নেতৃত্বে আতিক-ইউসুফ, সহ-সভাপতি লোকমান

খুলনায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

আপডেট সময়: ১০:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬