০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করছেন প্রধান শিক্ষক মন্দিরা পাল, ভালোবাসার অনন্য দৃষ্টান্ত

স্বামীর জীবন বাঁচাতে নিজের শরীরের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় আক্রান্ত শিক্ষক স্বামীর পাশে দাঁড়িয়ে ভালোবাসা, ত্যাগ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল। স্বামীর সুস্থ জীবনের আশায় নিজের একটি কিডনি দান করতে এগিয়ে এসেছেন তিনি। আগামী ২৪ নভেম্বর ভারতের দিল্লিতে তাঁদের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করা হয়েছে।

স্বামীর প্রতি স্ত্রীর এমন নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন মন্দিরা পাল। অসংখ্য মানুষ এই শিক্ষক দম্পতির চিকিৎসার সফলতা ও দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানাচ্ছেন।

মন্দিরা পাল পটুয়াখালীর গলাচিপা পৌরসভার একটি ওয়ার্ডের সদর রোড এলাকার মনীন্দ্র চন্দ্র পালের মেয়ে। তাঁর স্বামী সুদাম পালের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দরে। সুদাম পাল টরকি বন্দরের নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মন্দিরা পাল গৌরনদীর কটকস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল স্নাতক পর্যায়ে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের প্রথম দিকে সুদাম পালের কিডনি জটিলতা ধরা পড়ে। এরপর থেকে দেশে-বিদেশের বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি। কিন্তু চিকিৎসা চলার পরও তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে চিকিৎসকেরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন।

কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দিলেও উপযুক্ত দাতা পাওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। দীর্ঘদিন ধরে সম্ভাব্য দাতার সন্ধান করেও কোনো সমাধান মিলছিল না। অবশেষে স্বামীর জীবন বাঁচানোর আশায় নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন স্ত্রী মন্দিরা পাল। তাঁর এই সিদ্ধান্তে নতুন করে আশার আলো দেখছেন সুদাম পাল ও তাঁর পরিবার।

পরবর্তী সময়ে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আদালত, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে গত সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে ভারতের দিল্লিতে যান তাঁরা। বর্তমানে তাঁরা সেখানকার ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হওয়ার পর আগামী ২৪ নভেম্বর কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচারের দিন নির্ধারণ করা হয়েছে। এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছেন এই শিক্ষক দম্পতি ও তাঁদের স্বজনেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে মন্দিরা পালের এই অসাধারণ সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করছেন। অনেকেই এই দম্পতির সুস্থতা কামনা করে আবেগঘন মন্তব্য করছেন। তাঁদের প্রত্যাশা, অস্ত্রোপচার সফল হবে এবং সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন দুজন।

নিজের কিডনি দান করার সিদ্ধান্ত প্রসঙ্গে মন্দিরা পাল বলেন, “আমার একটি কিডনি দান করেও যদি আমার স্বামী বেঁচে থাকে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমরা একসঙ্গে বাঁচতে চাই। এটা কোনো প্রতিদান নয়, এটা আমার ভালোবাসা। আমার স্বামীর বিপদ হয়েছে বলে কোনোভাবেই আমি তাকে ছেড়ে যেতে পারি না।”

মন্দিরার এই কথায় ফুটে উঠেছে জীবনসঙ্গীর প্রতি গভীর ভালোবাসা, দায়িত্ববোধ ও একসঙ্গে পথচলার অঙ্গীকার। কঠিন অসুস্থতার সময়ে স্বামীর পাশে থেকে নিজের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ দান করার সিদ্ধান্ত যেন আবারও মনে করিয়ে দেয়—দাম্পত্য জীবনের ভালোবাসা শুধু সুখের মুহূর্তে নয়, কঠিন সময়েও একে অপরের পাশে থাকার নাম।

এদিকে, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া এবং দুজনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন শিক্ষক দম্পতি। তাঁদের পরিবার ও স্বজনেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সুস্থ হয়ে দুজনের দেশে ফেরার।

Tag:
জনপ্রিয়

বৈরী আবহাওয়ায়ও উৎসবমুখর ভোট, পটুয়াখালী বন্ধুজন সমিতির নেতৃত্বে আতিক-ইউসুফ, সহ-সভাপতি লোকমান

স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করছেন প্রধান শিক্ষক মন্দিরা পাল, ভালোবাসার অনন্য দৃষ্টান্ত

আপডেট সময়: ০৭:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬