০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সাংবাদিক মহলে শোকের ছায়া: দৈনিক সরজমিনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আর নেই

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১) আর নেই। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর আকস্মিক মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিকতা অঙ্গনসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন সংবাদকর্মীকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা।

সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সুধীজন, গুণীজন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তাঁরা বলেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান তাঁর পেশাগত দায়িত্ব ও নিষ্ঠার মধ্য দিয়ে সহকর্মীদের কাছে একজন পরিচিত, প্রিয় ও শ্রদ্ধাভাজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে সাতক্ষীরার সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

তাঁরা আরও বলেন, একজন সহকর্মী হিসেবে তাঁর আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ ও পেশাগত সম্পৃক্ততা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন সহকর্মীকে হারানোর পাশাপাশি একজন আপনজনকেও হারাল।

শোক প্রকাশকারীরা মরহুম সাংবাদিক মোস্তাফিজুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

Tag:
জনপ্রিয়

বৈরী আবহাওয়ায়ও উৎসবমুখর ভোট, পটুয়াখালী বন্ধুজন সমিতির নেতৃত্বে আতিক-ইউসুফ, সহ-সভাপতি লোকমান

সাতক্ষীরায় সাংবাদিক মহলে শোকের ছায়া: দৈনিক সরজমিনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আর নেই

আপডেট সময়: ১২:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬