০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে নানা আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদযাপন, আলোচনা সভা, দোয়া ও কেক কাটা

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জন্মদিনের কর্মসূচি পালন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু, সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সী এবং উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলাদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং দলের তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক দিকনির্দেশনা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে অনুপ্রাণিত করে।

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে জন্মদিনের কেক কাটা হয়। পরে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

উল্লেখ্য, ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় তিনি বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

Tag:
জনপ্রিয়

বৈরী আবহাওয়ায়ও উৎসবমুখর ভোট, পটুয়াখালী বন্ধুজন সমিতির নেতৃত্বে আতিক-ইউসুফ, সহ-সভাপতি লোকমান

মির্জাগঞ্জে নানা আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদযাপন, আলোচনা সভা, দোয়া ও কেক কাটা

আপডেট সময়: ১০:২০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬