০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিএনপি নেতাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ, বিকাশে দেড় লাখ টাকা দেওয়ায় মুক্তি

গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় গাড়ি থেকে নামিয়ে বাগেরহাট জেলা বিএনপির এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে মারধর, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে আরও দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগী মনিরুল হক ফরাজি। টাকা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ সময় মনিরুল হক ফরাজির সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ছিলেন। তাঁদের গাড়িটি চালাচ্ছিলেন হাসান।

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের অভিযোগ, আওয়ামী লীগের সমর্থকেরা বিভিন্ন স্থানে মহাসড়কের ওপর গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। তাঁদের গাড়ি গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একদল লোক গাড়িটি আটকে তাঁদের জিম্মি করে। এ সময় তাঁদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মারধর করা হয়। পরে দুজনকে ছেড়ে দেওয়া হলেও বাগেরহাট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে আটকে রাখা হয়।

মুক্তি পাওয়ার পর শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মনিরুল হক ফরাজি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গাড়ি থেকে নামানোর পরপরই তাঁকে এলোপাতাড়ি মারধর শুরু করে অপহরণকারীরা। এতে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে।

তিনি অভিযোগ করেন, এ সময় তাঁর কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং একটি আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় ১৮ কিলোমিটার হাঁটে অপহরণকারীরা।

একপর্যায়ে তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে আরও টাকা দাবি করা হয়। তখন তিনি বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দেন। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

মনিরুল হক ফরাজির দাবি, নগদ টাকা ও বিকাশের মাধ্যমে দেওয়া অর্থ মিলিয়ে মোট ২ লাখ ১৭ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতা-কর্মী জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফিরে এসেছেন বলে তিনি শুনেছেন। ভুক্তভোগী সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিস্তারিত শুনে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Tag:
জনপ্রিয়

বৈরী আবহাওয়ায়ও উৎসবমুখর ভোট, পটুয়াখালী বন্ধুজন সমিতির নেতৃত্বে আতিক-ইউসুফ, সহ-সভাপতি লোকমান

গোপালগঞ্জে বিএনপি নেতাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ, বিকাশে দেড় লাখ টাকা দেওয়ায় মুক্তি

আপডেট সময়: ১০:১৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬