০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

“আইনশৃঙ্খলা চান না, তাহলে নিজেরাই রক্ষা করুন”: গোপালগঞ্জে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান আইজিপির

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আপনারা যদি চান যে আপনাদের আইনশৃঙ্খলা দরকার নেই, তাহলে আপনাদের আইনশৃঙ্খলা আপনারাই রক্ষা করেন।’

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে গাড়িতে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত ভালো দেখেছি। আগামীতেও ভালো থাকবে। যারা গোপালগঞ্জকে অশান্ত করতে চায়, আপনারা তাদের বিপক্ষে অবস্থান নিন। তারা সংখ্যায় বেশি নয়। এই থানাগুলো কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা যদি নিজেরাই থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে?’

পুলিশের জনবলসংকটের বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জের জনসংখ্যা ধরেন ১০ লাখ। অথচ একটি থানায় পুলিশ আছে মাত্র ২০ জন। তাদের যদি আপনারা সহযোগিতা না করেন, তাদের মানসিক সমর্থন না দেন, তাহলে তারা কীভাবে কাজ করবে? বাকি কথা হলো, জনগণ যা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে।’

এর আগে, সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য শুক্রবার সকালে গোপালগঞ্জে আসেন আইজিপি মো. আলী হোসেন ফকির। তাঁর সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

গোপালগঞ্জে পৌঁছে আইজিপি প্রথমে আগুনে ক্ষতিগ্রস্ত মুকসুদপুর থানা পরিদর্শন করেন। পরে পুলিশ লাইন্সে জেলার কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কল্যাণ সভায় অংশ নেন। এরপর তাঁরা শহরের সার্কিট হাউসে অবস্থান করেন। সেখানে গোপালগঞ্জসহ আশপাশের জেলার পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

বিকেলে সফর শেষে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হন। আইজিপির গোপালগঞ্জ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।

উল্লেখ্য, গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনায় দুটি থানা, সংসদ সদস্যের বাড়ি, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর এবং বিভিন্ন দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এসব ঘটনার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়। এমন পরিস্থিতিতে আইজিপিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Tag:
জনপ্রিয়

বৈরী আবহাওয়ায়ও উৎসবমুখর ভোট, পটুয়াখালী বন্ধুজন সমিতির নেতৃত্বে আতিক-ইউসুফ, সহ-সভাপতি লোকমান

“আইনশৃঙ্খলা চান না, তাহলে নিজেরাই রক্ষা করুন”: গোপালগঞ্জে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান আইজিপির

আপডেট সময়: ০৭:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬