০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর গলাচিপায় নিরাপদ অভিবাসন নিশ্চিতে নতুন সমন্বয় কমিটি, অনিয়মিত পথে বিদেশ যাত্রা রোধে গুরুত্ব

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি অভিবাসন-সংশ্লিষ্ট সেবার মানোন্নয়নে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি (UMCC) গঠন করা হয়েছে। বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি, অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করা এবং বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও পুনঃএকত্রীকরণে কার্যকর সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) গলাচিপা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তত্ত্বাবধানে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে রাইটস যশোর।

সভায় উপজেলা পর্যায়ে অভিবাসন ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা, বিদেশগামীদের নিরাপদ ও নিয়মিত অভিবাসন সম্পর্কে সঠিক তথ্য ও পরামর্শ প্রদান এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা জানান, পটুয়াখালী জেলার উপজেলাগুলোর মধ্যে গলাচিপায় অনিয়মিত পথে বিদেশ যাওয়ার প্রবণতা তুলনামূলক বেশি। এ পরিস্থিতি মোকাবিলায় অভিবাসনপ্রত্যাশীদের সচেতন করা, বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে উৎসাহিত করা এবং অভিবাসন-সংক্রান্ত প্রতারণা ও ঝুঁকি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি অভিবাসনপ্রত্যাশী ও বিদেশফেরত কর্মীদের জন্য তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রাপ্তি সহজ করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভায় অভিবাসন-সংক্রান্ত তথ্য ও সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া, বিদেশফেরত অভিবাসীদের সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার এবং ক্ষতিগ্রস্ত প্রত্যাগত অভিবাসী ও তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া নিরাপদ ও নিয়মিত অভিবাসন সম্পর্কে ইউনিয়ন ও কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং অভিবাসীদের অধিকার, সুযোগ-সুবিধা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন সভায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটিসির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. শাহরিয়ার হোসেন, ডেমোর প্রতিনিধি, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক, আইওএমের প্রতিনিধি রুহিদাস পাল ও তাহেরা বেগমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিও প্রতিনিধিরা।

সভাটি সঞ্চালনা করেন রাইটস যশোরের প্রকল্প সমন্বয়কারী দেবব্রত ঢালী।

Tag:
জনপ্রিয়

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজির প্রেস ব্রিফিং, জেলার জনজীবন অনেকটাই স্বাভাবিক

পটুয়াখালীর গলাচিপায় নিরাপদ অভিবাসন নিশ্চিতে নতুন সমন্বয় কমিটি, অনিয়মিত পথে বিদেশ যাত্রা রোধে গুরুত্ব

আপডেট সময়: ০৯:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬