০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর প্রাণ গেল ৪২ বছর বয়সী যুবকের

গোপালগঞ্জে চুরি করতে আসার অভিযোগে বাবুল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। সোমবার (১৬ নভেম্বর) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, রোববার দিবাগত গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করেন বাবুল। এ সময় চুরির বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

এক পর্যায়ে বাবুল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাঁকে আটক করেন। পরে উত্তেজিত লোকজন তাঁকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত বাবুল বিশ্বাসের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Tag:
জনপ্রিয়

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজির প্রেস ব্রিফিং, জেলার জনজীবন অনেকটাই স্বাভাবিক

গোপালগঞ্জে চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর প্রাণ গেল ৪২ বছর বয়সী যুবকের

আপডেট সময়: ০৭:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬