০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ব্যাপক রদবদল

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এ বদলির তথ্য জানা গেছে।

রোববার (১৫ নভেম্বর) জারি করা ওই পত্রে বদলির বিষয়টি উল্লেখ করা হয়। বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন—টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।

আদেশ অনুযায়ী, এই তিন কর্মকর্তাকে গোপালগঞ্জ থেকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তেজনা ও অস্থিরতা দেখা দেয়। দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।

এদিকে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগে ধারাবাহিক রদবদলের ফলে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Tag:
জনপ্রিয়

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজির প্রেস ব্রিফিং, জেলার জনজীবন অনেকটাই স্বাভাবিক

গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ব্যাপক রদবদল

আপডেট সময়: ০৭:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬