০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোনাপাড়ার পথে আর ফেরা হলো না কল্লল বালার, মান্দারতলা ব্রিজে অজ্ঞাত গাড়ির চাপায় ঝরল ২৩ বছরের প্রাণ

ঘোনাপাড়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন ২৩ বছর বয়সী কল্লল বালা। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তাঁর জীবনের শেষ যাত্রা। গোপালগঞ্জ শহরের মান্দারতলা ব্রিজে অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের মান্দারতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কল্লল বালা গোপালগঞ্জ শহরের বাকর্চি বাড়ি এলাকার বাসিন্দা প্রদীপ বালার ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নৃপেন দাশ দুর্ঘটনায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কল্লল বালা মান্দারতলা এলাকার নিগি পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে জ্বালানি নিয়ে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে মান্দারতলা ব্রিজের ওপর পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag:
জনপ্রিয়

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজির প্রেস ব্রিফিং, জেলার জনজীবন অনেকটাই স্বাভাবিক

ঘোনাপাড়ার পথে আর ফেরা হলো না কল্লল বালার, মান্দারতলা ব্রিজে অজ্ঞাত গাড়ির চাপায় ঝরল ২৩ বছরের প্রাণ

আপডেট সময়: ১২:০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬