০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার মাদক বিক্রির টাকা, মামলা দায়ের

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে কলাপাড়া থানা পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ক্রয়-বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ এনামুল (২৮) ও মোঃ সাইফুল ইসলাম (২৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁদের দখল থেকে ৪৫ পিস হালকা গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

কলাপাড়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag:
জনপ্রিয়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার মাদক বিক্রির টাকা, মামলা দায়ের

আপডেট সময়: ০৯:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬