০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে পটুয়াখালীতে সারা দিনব্যাপী খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৫:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’—এ স্লোগান সামনে রেখে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পটুয়াখালীতে দিনব্যাপী খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে পটুয়াখালী জেলা মডেল মসজিদ মাঠে জেলা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল হক কাওসারীর সভাপতিত্বে এবং সম্মেলন কমিটির আহ্বায়ক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর মধুপুরী (দা.বা.)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সংরক্ষণ কমিটির সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুল আউয়াল পীর সাহেব, নায়েবে আমির মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারিয়া, চরমোনাইয়ের পীর মাওলানা মুফতি সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়ের, ছারছিনার আল্লামা ড. সৈয়দ মুহাম্মদ শরাফত আলী, কেন্দ্রীয় মেম্বার শায়খুল হাদিস আল্লামা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আহমাদুল্লাহ, হযরত মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা বিন ইয়ামিন সাদী, মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, আল্লামা মুফতি শাব্বির আহমদ, মাওলানা শেখ মজিবুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহাব জেহাদী, মাওলানা আবুল হাসান বুখারী, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আব্দুস সোবাহান, মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি আবুল হাসান আব্দুল্লাহ, মাওলানা নিজামুদ্দীন ফয়েজী, মাওলানা নজরুল ইসলাম ও মুফতি মাহমুদুল হাসানসহ জেলা ও বিভিন্ন উপজেলার ধর্মীয় নেতারা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের আগে সভাপতির বক্তব্যে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন মাওলানা আব্দুল হক কাওসারী। এ সময় বক্তারা কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির পক্ষে তাঁদের বক্তব্য তুলে ধরেন এবং এ দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

প্রধান অতিথি আল্লামা আব্দুল হামিদ পীর মধুপুরী তাঁর বক্তব্যে বলেন, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন জোরদার করতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের ঐক্যবদ্ধ হতে হবে। সরকার রাষ্ট্রীয়ভাবে এ ঘোষণা না দিলেও তাঁদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কাদিয়ানীরা অমুসলিম ও কাফের বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলন শেষে প্রধান অতিথি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Tag:
জনপ্রিয়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে পটুয়াখালীতে সারা দিনব্যাপী খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময়: ০৫:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬