০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে মরহুম সোহরাব হোসেন স্মরণে স্মরণসভা ও দোয়া, ৪২ পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো শহীদুল ইসলাম ট্রাস্ট

পটুয়াখালীতে মরহুম অ্যাডভোকেট সোহরাব হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ৪২ জন শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেছে প্রফেসর একেএম শহীদুল ইসলাম ট্রাস্ট।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী শহরের লতিফ মিউনিসিপ্যাল সেমিনারিতে ট্রাস্টের উদ্যোগে এ স্মরণসভা, দোয়া মাহফিল ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার নয়টি বিদ্যালয় ও একটি মাদ্রাসাসহ মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ জন শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লতিফ মিউনিসিপ্যাল সেমিনারির প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর একেএম শহীদুল ইসলাম ট্রাস্টের সভাপতি ও পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ-সভাপতি ও পটুয়াখালী প্রেসক্লাবের আজীবন সদস্য অতুল চন্দ্র দাস, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফিরোজ জামান, মরহুম অ্যাডভোকেট সোহরাব হোসেনের জ্যেষ্ঠ ছেলে আতিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা মরহুম অ্যাডভোকেট সোহরাব হোসেনের কর্মময় জীবন, সামাজিক অবদান এবং প্রফেসর একেএম শহীদুল ইসলাম ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর একেএম শহীদুল ইসলাম বলেন, ২০১৬ সালের নভেম্বর মাস থেকে মৃত্যুর আগ পর্যন্ত অ্যাডভোকেট সোহরাব হোসেন এই ট্রাস্টের জন্য যে নিষ্ঠা, আন্তরিকতা ও সেবা দিয়ে গেছেন, তা কখনো ভোলার নয়। তাঁর অবদান ট্রাস্টের কার্যক্রমে স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় তিনি লতিফ মিউনিসিপ্যাল সেমিনারির সব শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সুধীজনের সার্বিক মঙ্গল কামনা করেন এবং প্রত্যেককে সমাজ ও মানুষের কল্যাণে কোনো না কোনো ভালো কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম অ্যাডভোকেট সোহরাব হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং মানুষের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ০৩:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬