পটুয়াখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালী এলাকায় ১৩৯ নম্বর আছিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ইট-বালু সলিং রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খলিসাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মিজানুর রহমান (২৫), মিঠাপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাকিব (২৪) এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মেহেদী হাসান (২৪)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে জেলা পুলিশের এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 











