১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আমন ধান কাটার মৌসুমেও স্বস্তি নেই ক্রেতাদের, ১০ দিনের ব্যবধানে সব ধরনের চালের দাম উর্ধ্বমুখী

গোপালগঞ্জে আমন মৌসুমের ধান কাটা শুরু হলেও চালের বাজারে মিলছে না স্বস্তি। বরং ১০ দিনের ব্যবধানে বিভিন্ন জাতের সরু চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে। নতুন ধান বাজারে উঠতে শুরু করায় হাট-বাজারে ধানের দাম কিছুটা কমেছে। তবে এর প্রভাব পড়েনি সরু চালের বাজারে। অন্যদিকে মোটা চালের দাম রয়েছে অপরিবর্তিত। চালের দাম বাড়ায় বাড়তি খরচের চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। এর প্রভাব পড়েছে চালের বাজারে। বিশেষ করে সরু চালের দাম বেড়েছে। তবে ক্রেতাদের দাবি, বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

গোপালগঞ্জ শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বিআর-২৮ চাল বর্তমানে ৫৬ থেকে ৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ সাত দিন আগেও এ চালের দাম ছিল কেজিপ্রতি ৫২ থেকে ৫৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি বিআর-২৮ চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা।

একইভাবে বেড়েছে মিনিকেট চালের দাম। বর্তমানে মান ও প্রকারভেদে প্রতি কেজি মিনিকেট চাল ৭২ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আগে এ চালের দাম ছিল ৬৫ থেকে ৭০ টাকা। ফলে কেজিপ্রতি মিনিকেট চালের দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা।

বাসমতি চালের দামও ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে প্রতি কেজি বাসমতি চাল ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৪ টাকা দরে। এতে কেজিপ্রতি দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা।

এদিকে হাসকি চালের দামও কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে। আগে ৫০ থেকে ৫২ টাকা দরে বিক্রি হওয়া এ চাল বর্তমানে বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা কেজি দরে।

তবে স্বর্ণা চালের দাম কেজিপ্রতি ৪৫ টাকা এবং মোটা চালের দাম ৪০ টাকা রয়েছে। এসব চালের দামে এখন পর্যন্ত কোনো পরিবর্তন দেখা যায়নি।

ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এমনিতেই বেশি। এর মধ্যে চালের দাম নতুন করে বাড়ায় সংসারের ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। আমন ধান বাজারে আসার পরও চালের দাম না কমে উল্টো বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। দ্রুত বাজার মনিটরিং জোরদার করে চালের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

Tag:
জনপ্রিয়

খুলনায় গুলি ছোড়ার চেষ্টার অভিযোগে যুবক আটক, উদ্ধারের দাবি ওয়ান শুটার গান ও চাপাতি, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

গোপালগঞ্জে আমন ধান কাটার মৌসুমেও স্বস্তি নেই ক্রেতাদের, ১০ দিনের ব্যবধানে সব ধরনের চালের দাম উর্ধ্বমুখী

আপডেট সময়: ০৯:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬