০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের শার্শায় পুলিশের পৃথক বিশেষ অভিযান: ১১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গুঁড়াসহ নারী ও যুবক গ্রেফতার

যশোরের শার্শা উপজেলায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা-গুঁড়া অংশসহ এক নারী ও এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেল ও রাতে উপজেলার উলাশী ইউনিয়নের লাউতাড়া এবং ডিহি ইউনিয়নের শাড়াতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় বিকেল ৩টা ১০ মিনিটে লাউতাড়া-গয়ড়া সড়কের লাউতাড়া ব্রিজের ওপর। এ সময় তানজিলা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা-গুঁড়া অংশ উদ্ধার করা হয়।

গ্রেফতার তানজিলা বেগম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ার মৃত ইয়ার আলীর মেয়ে এবং মইদুল ইসলামের স্ত্রী।

অন্যদিকে, একই দিন রাত ৯টা ৩০ মিনিটে উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর দ্বিতীয় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মো. মেহেদী হাসান ওরফে হাসান (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান শার্শা উপজেলার গোড়পাড়া (পালবাড়ী) গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।

শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আল আমিনের নেতৃত্বে পৃথক অভিযান দুটি পরিচালিত হয়।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, পৃথক দুই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag:
জনপ্রিয়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

যশোরের শার্শায় পুলিশের পৃথক বিশেষ অভিযান: ১১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গুঁড়াসহ নারী ও যুবক গ্রেফতার

আপডেট সময়: ০৯:৫৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬