০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রত্যয়ে পটুয়াখালী আদর্শ চাকুরিজীবী সমবায় সমিতির সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্বচ্ছতা, জবাবদিহি, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় নিয়ে পটুয়াখালী আদর্শ চাকুরিজীবী সমবায় সমিতির সপ্তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালীর বাঁধঘাটস্থ সিঙ্গাপুর হোটেলের কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির (রেজি. নং-১৮৭ পিডি) সভাপতি আবু জাফর মোঃ সালেহ এর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সমিতির সম্পাদক মোঃ নূরনবী শিকদার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পিটিআইয়ের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট জহরলাল বসাক, বাউফল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ মনিরুজ্জামান, কুমারখালী আমিনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুস সালাম, সাবেক জেলা নাজির রেজাউল করিম, প্রধান শিক্ষক মোঃ আতাউল হক, পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফর, সাবেক সম্পাদক মোঃ নাজমুল আহসান, বর্তমান সম্পাদক কীর্তিবাস চন্দ্র পাল বিদ্যুৎ এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মেহেদী হাসান।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমিতির সদস্য, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় সমিতির ২০২৫-২০২৬ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক্কলিত বাজেট নিয়ে আলোচনা শেষে তা অনুমোদন দেওয়া হয়। সভায় সদস্যদের মধ্যে শেয়ারের লভ্যাংশ বণ্টন, সমিতির আর্থিক ব্যবস্থাপনা আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সমিতির অগ্রগতি ও সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে সমবায়ের মূল চেতনা, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, একটি সমবায় প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি এবং পারস্পরিক সহযোগিতার ওপর। এসব বিষয় নিশ্চিত করার মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সদস্যবান্ধব করে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে গত দুই বছর নিয়মিত সঞ্চয় জমাদানকারী সদস্যদের মধ্য থেকে নির্বাচিতদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সদস্যদের সমিতির কার্যক্রমে আরও উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখ্য, পটুয়াখালী আদর্শ চাকুরিজীবী সমবায় সমিতি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুনাম ও দক্ষতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। একজন সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, পাঁচজন সদস্য এবং একজন ম্যানেজারের সমন্বয়ে গঠিত পরিচালনা কাঠামোর মাধ্যমে সমিতির সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে সমিতির মোট সদস্যসংখ্যা ২০৫ জন।

সদস্যদের সঞ্চয়, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং ভবিষ্যতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Tag:
জনপ্রিয়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রত্যয়ে পটুয়াখালী আদর্শ চাকুরিজীবী সমবায় সমিতির সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০১:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬