০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি, সহমর্মিতার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের সব নাগরিকের সার্বিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। আগামীকাল দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশে গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

তিনি মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

Tag:
জনপ্রিয়

“ডাকঘর ও ডাকবাক্স: অতীতের ঐতিহ্য, বর্তমানের অবহেলা” -সহকারী অধ্যাপক মীর ফরিদ এর সম্পাদকীয়

মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি, সহমর্মিতার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

আপডেট সময়: ০৯:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬