০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর মির্জাগঞ্জে রবি মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ, বিনামূল্যে বীজ-সার পেলেন ৩৭৬ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩৭৬ জন কৃষককে এ সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, সাংবাদিক আয়াতুল্লাহ সুজন জোমাদ্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকেরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্থানীয় মাটির গুণাগুণ, আবহাওয়া ও কৃষি পরিবেশের উপযোগিতা বিবেচনায় নিয়ে বিভিন্ন ফসল চাষের জন্য কৃষকদের নির্বাচন করা হয়েছে। এবারের কর্মসূচির আওতায় ৩০০ জন কৃষককে খেসারি, ৪১ জনকে মুগ ডাল, ৩০ জনকে চিনাবাদাম এবং ৫ জনকে সয়াবিন চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষকদের হাতে সময়মতো মানসম্মত বীজ ও সার পৌঁছে দেওয়ার মাধ্যমে রবি মৌসুমে ফসল উৎপাদন বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। তিনি কৃষকদের সরকারি প্রণোদনার উপকরণ যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে মির্জাগঞ্জে মুগ ডালের উৎপাদন সম্প্রসারণের পাশাপাশি একটি শক্তিশালী বাণিজ্যিক বাজার ও বিপণন চ্যানেল গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু প্রকৃত ও অসচ্ছল কৃষকদের চিহ্নিত করে স্বচ্ছতার সঙ্গে উপকারভোগীদের তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কৃষি বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে দূরদূরান্ত থেকে আসা কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি এ কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের চাষাবাদের ব্যয় কিছুটা কমবে। পাশাপাশি রবি মৌসুমে ডাল, তেলবীজসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag:
জনপ্রিয়

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর উপস্থিতিতে আইনশৃঙ্খলার উন্নয়ন কার্যক্রমে সমন্বয় জোরদারে বরিশালে বিশেষ সভা

পটুয়াখালীর মির্জাগঞ্জে রবি মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ, বিনামূল্যে বীজ-সার পেলেন ৩৭৬ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক

আপডেট সময়: ১২:০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬