০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমকর্মীদের সঙ্গে পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা; সার্বিক উন্নয়নে সহযোগিতা কামনা

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম জেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জেলা প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। জেলার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল কাইয়ূম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) অনিক সাহা।

সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান। এ সময় তারা পটুয়াখালী জেলার বিভিন্ন সম্ভাবনা, সমস্যা ও উন্নয়নের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন।

পরে জেলা প্রশাসক জেলার সার্বিক অগ্রযাত্রায় সাংবাদিকদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Tag:
জনপ্রিয়

শিক্ষার আলো ছড়ানোর বিশেষ স্বীকৃতি—পটুয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবসে সাতজন গুণী শিক্ষক পেলেন সম্মাননা

গণমাধ্যমকর্মীদের সঙ্গে পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা; সার্বিক উন্নয়নে সহযোগিতা কামনা

আপডেট সময়: ০৫:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬