১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর ৪টি আসনে লড়বেন ৯ টি দল ও স্বতন্ত্রসহ ২২ জন প্রার্থী

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী এ্যাডভোকেট আফজাল হোসেন দলের হাই কমান্ডের সিদ্ধান্ত মোতাবেক তার প্রার্থীতা প্রত্যাহার এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির বাতিল প্রার্থী নাসির উদ্দিন তালুকদার আপিলে তার প্রার্থীতা ফিরে পাওয়ায় এ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন। প্রার্থীরা হলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার, জাসদের কে এম আনোয়ারুজ্জামান মিয়া চুন্নু, মুক্তিজোটের মহিউদ্দিন মামুন, বিটিএফ এর মো. খলিল, এনপিপির প্রার্থী মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেস’র নাসির উদ্দীন তালুকদার।

পটুয়াখালী ২ (বাউফল) আসনে ৬ জন বৈধ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাসীব আলম তার প্রার্থীতা প্রত্যাহার করায় এ আসনে লড়বেন ৪ জন। তারা হলেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ, তৃনমূল বিএনপির মাহবুবুল আলম, বিএনএফ এর মো. জোবায়ের হোসেন ও জাতীয় পার্টির মো. মহসীন হাওলাদার।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বৈধ ৭ জন প্রার্থীর মধ্যে তৃণমূল বিএনপির মো. ওবায়দুল ইসলাম তার প্রার্থীতা প্রত্যাহার করায় লড়বেন ৬ জন প্রার্থী। এরা হলেন- স্বতন্ত্র আবুল হোসেন, বিএনএফ এর এওয়াই এম কামরুল ইসলাম, আওয়ামী লীগের বর্তমান সাংসদ এস.এম শাহজাদা, এনপিপির মো. ছাইফুর রহমান, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. নূরে আলম।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বৈধ প্রার্থী হয়ে লড়বেন ৬ জন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল ইসলাম লিটন, জাতীয় পার্টির আঃ মন্নান হাওলাদার, বাংলাদেশ কংগ্রেস পার্টির জাহাঙ্গীর হোসাইন, জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান তালুকদার।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালীর ৪টি আসনে লড়বেন ৯ টি দল ও স্বতন্ত্রসহ ২২ জন প্রার্থী

আপডেট সময়: ০৪:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩