১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে অগ্নিকাণ্ড; বসতঘর পুড়ে ছাই

মোঃ রিয়াজ হোসেন, মির্জাগঞ্জ, পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) রাত ৩ টার দিকে উপজেলার পশ্চিম সুবিদখালী বাঁধঘাট সিকদার বাড়ি সংলগ্ন আনছার ডিলারের মিল ঘরের উত্তর প্বার্শে হাওলাদার বাড়ি এই ঘটনা ঘটে।

জানা যায়, প্রথমে পাশের ঘরের সালাম আকনের স্ত্রী আগুনের পোড়া গন্ধ ও শব্দ পেয়ে সজাগ হয়ে জানালা খুলে দেখে, দাউ-দাউ করে আগুন জ্বলছে। তিনি তখন তাদের ঘরের লোকজনকে ঘুম থেকে ডেকে উঠিয়ে ডাক-চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ঘর মালিক শফিকুল ইসলাম বলেন, আগুনে ঘরে থাকা একটি বাজাজ ১০০ সিসি মোটরসাইকেলসহ দামি সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই আর অবশিষ্ট নাই। এতে আনুমানিক প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফারুক হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

মির্জাগঞ্জে অগ্নিকাণ্ড; বসতঘর পুড়ে ছাই

আপডেট সময়: ১২:২৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩