০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে অ*গ্নি*কাণ্ডে মুদি দোকান পু*রে ছাই; নিঃস্ব পরিবার

বিএম বেলাল, গৌরনদী, বরিশালঃ বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আল-আমীন স্টোর নামের দোকানটিতে গত মধ্যরাতে আগুন লেগে এক পরিবারের শেষ সম্বল হারিয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) রাতে আগুনে দোকানের মূল্যবান মালামালের পাশাপাশি একটি মোটরবাইক, একটি রিফ্রিজার ও কয়েকটি গ্যাস সিলিন্ডার পুড়ে যায়। এতে প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানমালিক আল আমিন হাওলাদার।

ভুক্তভোগী দোকান মালিক আল আমিন হাওলাদার বলেন, তার বাবা চুন্নু হাওলাদার রাতের খাবার খেয়ে দোকানে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সোয়া ১২টার দিকে আগুনের তাপ লেগে তার ঘুম ভেঙে যায়। ঘুমচোখে তাকিয়ে দেখেন পায়ের কাছেই আগুন জ্বলছে। তিনি জীবন বাঁচাতে দ্রুত সময়ে দোকান থেকে বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই দোকানের ভেতরে রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরো ভয়াবহ রূপ ধারণ করে।

আল-আমিন জানান, দোকানে নিত্যপ্রয়োজনীয় মুদি মালামালের পাশাপাশি একটি মোটরবাইক একটি রেফ্রিজার, কয়েকটি গ্যাস সিলিন্ডারসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।

এ সময় স্থানীয়রা গৌরনদী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

গৌরনদীতে অ*গ্নি*কাণ্ডে মুদি দোকান পু*রে ছাই; নিঃস্ব পরিবার

আপডেট সময়: ০৩:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫