০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এতিম ও দুস্থদের প্রতি মানবতার হাত রাড়ালো প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১০:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৭২১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ- উল-ফিতর-২০২৬ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের এতিম, অসহায় শিক্ষার্থী ও সমাজের দুঃস্থদের মধ্যে পোষাক ও নগদ অর্থ সহায়তা বিতরণ করার মধ্য দিয়ে মানবতার হাত বাড়িয়ে দিলো প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট।

সোমবার পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার (অবঃ) মোঃ নাজমুল হক। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহরাব হোসেন। সঞ্চালনায় ছিলেন বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (অবঃ) মোঃ আমিনুল ইসলাম সিরাজ।

সভায় উপস্থিত ছিলেন ট্রাস্ট এর সদস্যগণ, সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন এতিম খানার সুপার ও শিক্ষক বৃন্দ। পরিশেষে ট্রাস্টের সকল আজীবন সদস্য, সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী নূরে মদিনা হাফেজী মাদ্রাসা শিক্ষক হাফেজ তাজুল ইসলাম।

অনুষ্ঠানে পটুয়াখালীর বিভিন্ন ধর্মীয় ও প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের এতিম, দুঃস্থ ও প্রতিবন্ধী শিক্ষার্থী ও বিভিন্ন এলাকার দুৎস্থদের মধ্যে এক লাখ ২৫ হাজার টাকার নগদ অর্থ ও পোষাকের কাপড় বিতরণ করা হয়।

Tag:
জনপ্রিয়

গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে দুমকিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

পটুয়াখালীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এতিম ও দুস্থদের প্রতি মানবতার হাত রাড়ালো প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট

আপডেট সময়: ১০:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬