০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় প্রায় ৭ কোটি টাকার অ*বৈধ কারেন্ট জাল, পলিথিন, আ*তশবা*জি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ

মোঃ মহিউদ্দিন, ভোলাঃ শনিবার (৫ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ জুলাই শুক্রবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ঢাকা হতে ভোলাগামী এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিসের ১টি কাভার্ড ভ্যান তল্লাশী করে ৭ কোটি ৮ লক্ষ ২ হাজার ৩৬০ টাকা মূল্যের ২০ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল, ৮০ কেজি অবৈধ পলিথিন, ৫ হাজার ৮ শত ৮৯ পিস আতশবাজি এবং ১৯ হাজার ৬ শত শলাকা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর ভোলা, অবৈধ বিদেশী সিগারেট বরিশাল কাস্টমস ও আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

ভোলায় প্রায় ৭ কোটি টাকার অ*বৈধ কারেন্ট জাল, পলিথিন, আ*তশবা*জি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ

আপডেট সময়: ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫