০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোটর সাইকেল দু*র্ঘট*নায় উপসহকারী প্রকৌশলী নি*হ*ত

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ মোটর সাইকেল দুর্ঘটনায় সাইদুর রহমান বাচ্চু (৪৩) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঝালকাঠীর নলছিটি বিসিকের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত সাইদুর রহমান পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব কাছিপাড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলজিইডির উপ সহকারী প্রকৌশলী সাইদুর রহমান ঝালকাঠী জেলা পরিষদে ডেপুটেশনে কর্মরত ছিলেন। শনিবার অফিস শেষে তিনি মোটরসাইকেল যোগে বরিশাল শহরে ফিরছিলেন। বিকালে নলিছিটি বিসিক অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেইন্ট্রি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুত্বর আহত হন। দ্রুত সাইদুর রহমানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ডিউটি অফিসার এএসআই সুমন বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

মোটর সাইকেল দু*র্ঘট*নায় উপসহকারী প্রকৌশলী নি*হ*ত

আপডেট সময়: ০৪:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫