০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ফিল্মি স্টাইলে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ; অসুস্থ-৫

মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ পটুয়াখালীর কলাপাড়ায় ফিল্মি স্টাইলে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের মিজানুর রহমানের বাড়িতে। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোট ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে দাবি করেছেন মিজানুরের স্ত্রী সাবিনা। ওই রাতে খাবার খেয়ে অজ্ঞান হওয়া ৫ জনকে বুধবার (২৭ নভেম্বর) সকালে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে জানা যায়, অসুস্থরা হলেন মিজানুর ঘরামী (৩৮), হামিদ বাঘা (৯০), খাদিজা (৬০), মারুফা (২৩) ও ছেলে জিহাদ (১১)। এ ঘটনায় মিজানুর ঘরামীর নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে মিজানুরের স্ত্রী সাবিনার দাবি।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. জুয়েল বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

Tag:
জনপ্রিয়

ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপের নিরাপত্তায় তৎপর এসআরবি-৮, জোরদার নজরদারি ও বিশেষ টহল ব্যবস্থা

কলাপাড়ায় ফিল্মি স্টাইলে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ; অসুস্থ-৫

আপডেট সময়: ০২:১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪