০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকীতে খোয়াভর্তি ট্রাক কেড়ে নিলো এনজিও কর্মীর প্রাণ

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকীতে মোটর সাইকেল-খোয়াভর্তি ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোঃ জাকির হোসেন নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২ আগষ্ট) সকাল ৭টার দিকে লেবুখালী বাউফল মহাড়কের দুমকী সাতানি ভাঙ্গার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জাকির বরগুনার আমতলী উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের আ. ছালামের ছেলে ও কোডেক এনজিও দুমকী শাখায় কর্মরত ছিলেন।

সূত্র জানায়, জাকির দুমকী থেকে বরগুনায় বাড়ির উদ্দেশ্যে নিজ মোটর সাইকেলে ভাঙ্গার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দুমকী মডেল মসজিদের পণ্য পরিবহনকারী দ্রুতগামী খোয়াভর্তি ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হন জাকির। স্থানীয়রা উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।”

Tag:
জনপ্রিয়

পূজায় বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: দুমকিতে আলতাফ হোসেন চৌধুরী এমপি

দুমকীতে খোয়াভর্তি ট্রাক কেড়ে নিলো এনজিও কর্মীর প্রাণ

আপডেট সময়: ০৪:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪