০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অধরা ইসলাম মোহনা (১৮) নামের এ শিক্ষার্থী আগামী ৩০ জুন শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীয় অংশ নেয়ার কথা। সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী ছিলেন। নিহত মোহনা পটুয়াখালী পৌরসভার শিমুলবাগ নামক এলাকার মোঃ রাসেল মুন্সীর বড় মেয়ে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম জানান, মোহনা কোচিং শেষে খাবার খাওয়ার উদ্দেশ্যে এক বান্ধবীকে নিয়ে পৌরসভার সামনে থেকে ব্যাটারিচালিত একটি অটোরিক্সায় করে শহরের বড় চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মডেল মসজিদ সংলগ্ন সড়কে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে গালায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহনার পরিবারে শোকের মাতম চলছে।

Tag:
জনপ্রিয়

৪৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগ পেয়ে এলাকার মুখ উজ্জ্বল করলেন বাউফলের ডা. ইফাত জাহান মনামী

পটুয়াখালীতে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময়: ১২:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪