০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলার তথ্য গোপন করায় রাঙ্গাবালীর ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার এজাহারভুক্ত বিবাদী নির্বাচনী মনোনয়ন ফরমের হলফনামায় তথ্য গোপন করায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রওশন মৃধার মনোনয়ন বাতিল করা হয়েছে।

রবিবার (১২ মে) দুপুরে পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রওশন মৃধার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান। এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, রাঙ্গাবালী উপজেলা নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, “রওশন মৃধা তার হলফনামায় স্পষ্টভাবে তার পূর্বের তথ্য উপস্থাপন করেননি। মনোনয়নপত্রে একটি মামলার তথ্য গোপন করেছেন। রাঙ্গাবালী থানায় ২০১৯ সালের ১৮ মার্চ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) ধারায় ৯/২৭ নং অভিযোগে রওশন মৃধা এজাহারভূক্ত ছিলেন। যা তিনি সম্পূর্ণ গোপন করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে এবার ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন।

Tag:
জনপ্রিয়

দুর্গোৎসবের প্রস্তুতি, মির্জাগঞ্জের সুবিদখালী বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, সম্পাদক সুব্রত সাহা

মাদক মামলার তথ্য গোপন করায় রাঙ্গাবালীর ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময়: ১২:৫১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪