পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ খ্রিঃ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টি পদে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ১৯ জন আইনজীবী মনোনয়ন দাখিল করেছেন।
রবিবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১১ টা হতে বিকাল ৩.৩০ ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিলকারী ১৯ জন প্রতিদ্বন্দী প্রার্থীগণ হলেন সভাপতি পদে এটিএম মোজাম্মেল হোসেন তপন (বিএনপি) ও মুহাম্মদ নূরজামাল মৃধা (আ’লীগ)। সহ-সভাপতি পদে মো. মিজানুর রহমান পিকু (বিএনপি) ও মিসেস লুৎফুন্নেছা বেগম (আ’লীগ)। সাধারণ সম্পাদক পদে একেএম মেহেদী হাসান (স্বতন্ত্র), মো. আবুল কালাম আজাদ (বিএনপি) ও আলহাজ্ব মো. লুৎফর রহমান খোকন (আ’লীগ)। সহ-সাধারণ সম্পাদক দুটি পদে মো. মিজানুর রহমান হীরন (বিএনপি), কেএম রেজাউল করিম অভি (আ’ লীগ), ফজিলাতুনন্নেছা (আ’লীগ) ও মো. মেহেদী হাসান উজ্জল (বিএনপি)। লাইব্রেরী সম্পাদক পদে রুহুল আমীন (বিএনপি) ও মো. আশরাফ আলী (আ’ লীগ)। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক পদে গাজী মো. আল আমীন (বিএনপি) ও মোহাম্মদ সুমন চৌধুরী (আ’ লীগ) এবং দুটি সদস্য পদে মো. জসিম উদ্দীন (বিএনপি), মো. আমির হোসাইন (বিএনপি), মো. আল আমিন ভূঁইয়া (আ’লীগ) ও মো. মুশফিকুর রহমান তুহিন (আ’লীগ)।
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আনছার আলীসহ তিন সদস্যের নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই বাছাই করে উক্ত প্রার্থীদের বৈধ ঘোষনা করেন। তিনি জানান সহ- সাধারন সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিলকারী আবদুল্লাহ আল নোমানের প্রস্তাবকারীর ভোটার নম্বর ভুল থাকার কারনে আবদুল্লাহ আল নোমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়েছে। এ ব্যাপারে আবদুল্লাহ আল নোমান তার অনিচ্ছাকৃত ভুলের জন্য আপিল করেছেন। ঘোষিত তফসিল মোতাবেক ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১ ঘটিকার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং বিকাল ৩ ঘটিকায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১৯ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১ ঘটিকায় প্রতিদ্বন্দী প্রার্থীগণের পরিচিতি সভা। ২৯ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। উক্ত বার নির্বাচনে ৫১৯ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।
এ নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন আলহাজ্জ মো. আবুল কাশেম খান ও অ্যাডভোকেট আশীষ কুমার চক্রবর্তী।
পটুয়াখালী প্রতিনিধিঃ 












