০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ বয়সে বিয়ে করা ও দেশে জনসংখ্যা বৃদ্ধির জন্য সন্তান জন্মদানের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির

দেশের ভবিষ্যৎ শক্তিশালী করতে জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবার ব্যবস্থাকে আরও সুসংহত করার ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি। এ লক্ষ্যে তরুণদের বিয়ে সহজ করা, সন্তান জন্মদানে পরিবারকে সহযোগিতা এবং পরিবার কেন্দ্রিক সামাজিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইরানের চতুর্থ জাতীয় জনসংখ্যা পুনরুজ্জীবন পুরস্কার অনুষ্ঠানে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন তিনি। ইরানের জাতীয় জনসংখ্যা সদর দপ্তরের সচিব মারজিয়েহ ওয়াহিদ দাস্তজেরদি অনুষ্ঠানে তাঁর বার্তাটি পাঠ করেন।

বার্তায় মোজতবা খামেনি বলেন, ইরানের জাতীয় শক্তি, অগ্রগতি এবং ভবিষ্যৎ সমৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো দেশের ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নিশ্চিত করা। জনসংখ্যার কাঙ্ক্ষিত পরিমাণ ও গুণগত মান বজায় রাখার বিষয়টি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হওয়া প্রয়োজন।

তিনি মনে করেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দেশের বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক অগ্রগতির গভীর সম্পর্ক রয়েছে। পাশাপাশি জাতীয় সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তরুণ প্রজন্মের বিয়ের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণ বয়সে বিয়ে সহজ করার বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, সন্তান জন্মদানে সহায়তা, পরিবার ব্যবস্থার ভিত্তি শক্তিশালী করা এবং পরিবার কেন্দ্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।

মোজতবা খামেনি তাঁর বার্তায় আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্য অর্জনে শুধু জন্মহার বাড়ানোর উদ্যোগ যথেষ্ট নয়; বরং পরিবারকে কেন্দ্র করে প্রয়োজনীয় অবকাঠামো, সামাজিক সুবিধা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে পরিবার ও ব্যক্তির প্রয়োজনকে সমান গুরুত্ব দিয়ে নীতিমালা প্রণয়ন করা জরুরি।

তিনি অতীতের জনসংখ্যা নীতিতে থাকা বিভিন্ন সীমাবদ্ধতা ও ঘাটতি কাটিয়ে ওঠার আহ্বান জানান। তাঁর মতে, জনসংখ্যা বৃদ্ধির কৌশলগত নীতি বাস্তবায়নে সরকার ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে বিষয়টি সম্পর্কে সচেতনতা তৈরি করাও গুরুত্বপূর্ণ।

ইরানে সাম্প্রতিক বছরগুলোতে জন্মহার ও বিয়ের সংখ্যা কমে যাওয়ায় জনসংখ্যার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশটির জনসংখ্যা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চে শেষ হওয়া ইরানি বছরে নারীদের সন্তান জন্মদানের গড় হার কমে ১ দশমিক ৩৪-এ দাঁড়িয়েছে, যা জনসংখ্যার স্বাভাবিক প্রতিস্থাপন হারের প্রায় ২ দশমিক ১-এর অনেক নিচে।

এ ছাড়া বিয়ে কমে যাওয়া, আবাসন ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক চাপ, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং সামাজিক পরিবর্তনকে সন্তান জন্মদানের হার কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দিতে ইরান সরকার এর আগে বিভিন্ন আর্থিক ও সামাজিক সহায়তামূলক কর্মসূচিও গ্রহণ করেছে। তবে এসব উদ্যোগের পরও জন্মহার ও বিয়ের সংখ্যা প্রত্যাশিতভাবে না বাড়ায় বিষয়টি দেশটির নীতিনির্ধারকদের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

মোজতবা খামেনির সর্বশেষ বার্তায় জনসংখ্যা বৃদ্ধিকে কেবল একটি সামাজিক বিষয় হিসেবে নয়, বরং ইরানের জাতীয় শক্তি, অর্থনৈতিক অগ্রগতি ও ভবিষ্যৎ রাষ্ট্রীয় সক্ষমতার সঙ্গে সম্পর্কিত একটি কৌশলগত অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।

Tag:
জনপ্রিয়

সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, উৎপত্তিস্থল নেপাল, ঢাকাসহ বিভিন্ন জেলায় অনুভূত

তরুণ বয়সে বিয়ে করা ও দেশে জনসংখ্যা বৃদ্ধির জন্য সন্তান জন্মদানের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির

আপডেট সময়: ০৪:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬