০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসআরবি-৮ ও এসআরবি-১০ এর যৌথ অভিযান: চরফ্যাশনে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

ভোলার চরফ্যাশনে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম, মোটরসাইকেল ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা হত্যা চেষ্টা মামলার পলাতক এজাহারনামীয় প্রধান আসামি মোঃ শওকত হোসেন মাঝিকে ঢাকার লালবাগ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-১০, ঢাকার যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টার দিকে ভোলা জেলার চরফ্যাশন থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় পূর্ববিরোধের জেরে ভুক্তভোগী মোঃ আজমুলের পথরোধ করে একদল ব্যক্তি। এ সময় তাঁরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাঁকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ সময় হামলাকারীরা ভুক্তভোগীর মোটরসাইকেল ভাঙচুর করে এবং তাঁর পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তের ধারাবাহিকতায় তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান পরিচালনার উদ্যোগ নেয় এসআরবি। এরই অংশ হিসেবে এসআরবি-৮, বরিশালের ভোলা ক্যাম্প এবং এসআরবি-১০-এর সিপিএসসি কোম্পানি, লালবাগ, ঢাকার একটি যৌথ অভিযানিক দল গঠন করা হয়।

পরবর্তীতে গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখ বিকেলে ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন শহীদনগরের বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত মোঃ শওকত হোসেন মাঝিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ অভিযানিক দল।

গ্রেপ্তারের পর অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মামলার তদন্ত ও পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ০২:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬