০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর উপস্থিতিতে আইনশৃঙ্খলার উন্নয়ন কার্যক্রমে সমন্বয় জোরদারে বরিশালে বিশেষ সভা

বরিশাল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি ত্বরান্বিত করা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি।

বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ অংশগ্রহণ করেন। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বরিশাল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা, উন্নয়নমূলক প্রকল্পগুলোর কার্যক্রম এগিয়ে নেওয়া এবং সাধারণ মানুষের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে বরিশাল জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও নাগরিক সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়টি গুরুত্ব পায়।

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ০১:১৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬