০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪ জনসহ আহত ২০; ককটেল বিস্ফোরণ, ১০ দোকানে ভাঙচুর

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ সময় শহরের একটি ফুল মার্কেটের অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষের ঘটনায় জেলা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শহরের লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সড়কের ওপর চারটি ককটেল বিস্ফোরিত হয়। পাশাপাশি ফুল মার্কেটের অন্তত ১০টি ফুলের দোকানে ভাঙচুর চালানো হয়।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত চারজন হলেন চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তাঁর ভাই রাকিব মোল্লা (২২), একই গ্রামের সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) এবং টুলু মোল্লার ছেলে আমিন মোল্লা (২০)। তাঁদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া আহত চরমানিকদাহ গ্রামের আকুবর মিয়ার ছেলে তাসলিম (২৮) এবং শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খান (৬) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

গোপালগঞ্জ ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের স্বত্বাধিকারী তামিম মোল্লা জানান, মিছিলে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর করা হয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. নাঈম ফেরদাউস জানান, হাসপাতালে আসা চারজনের শরীরে ছররা গুলির (পেলেট) আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁদের এক্স-রে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় জেলা শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

Tag:
জনপ্রিয়

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর উপস্থিতিতে আইনশৃঙ্খলার উন্নয়ন কার্যক্রমে সমন্বয় জোরদারে বরিশালে বিশেষ সভা

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪ জনসহ আহত ২০; ককটেল বিস্ফোরণ, ১০ দোকানে ভাঙচুর

আপডেট সময়: ১০:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬